খুলনার তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মো. অহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।   ছবি: আরটিএনএন

খালিশপুর এলাকায় তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল আসামি মো. অহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি গত ১২ এপ্রিল খালিশপুর থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি।

আসামি মো. অহিদুল ইসলামের পিসি-প্রিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলার তথ্য রয়েছে। আসামি খালিশপুর থানার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।