রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ৯৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে আরও ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডা. শঙ্কর কে. বিশ্বাস বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা নিবিড়ভাবে রোগীদের পর্যবেক্ষণে রাখছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!