গজারিয়া উপজেলার হোসেন্দী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত এ প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটবে। খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মেনহাজুল আলম, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংশ্লিষ্টরা জানান, হোসেন্দী খাল পুনঃখননের ফলে এলাকার কৃষিজমি রক্ষা পাবে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!