ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা ডুবিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর লাবিব খান (১২) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগে, বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভালুকা সরকারি কলেজপাড়া এলাকায় নৌকা চালানোর সময় পানিতে পড়ে নিখোঁজের ঘটনা ঘটে।
নিহত লাবিব খান কলেজপাড়া এলাকার শাহিন খানের ছেলে এবং চাপড়বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বুধবার দুপুরে নৌকা চালানোর সময় পানিতে পড়ে নিখোঁজের খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও লাবিবের সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!