নাটোরে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৩, সারাদেশ, অটোভ্যান চালকের মৃত্যু, ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু, নাটোরে এক্সিডেন্ট,
নাটোরে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৩।   ছবি: আরটিএনএন

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত আলীর বাড়ি উপজেলার কলম কাজীপাড়া এলাকায়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া অটোভ্যান হঠাৎ রং সাইডে চলে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যান চালক রং সাইডে উঠে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।