সুন্দরবনের একটি পর্যটন রিসোর্টে হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দ্রুত অভিযানে নেমে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার (৪ মে) ভোর আনুমানিক ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু করা হয়। একই দিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে।
আটককৃতরা হলো রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা উভয়ই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!