কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ মে) ভোরে ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন খন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ভোলা জেলা থেকে আগত মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্যে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দেন রিয়াজ উদ্দিন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এ ধরনের চরম সিদ্ধান্ত নিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!