নাটোরের লালপুরে নসিমন গাড়ির চাপায় ভ্যানচালক মুক্তার হোসেন (৬০) নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকাল সাতটার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের গোসাইপুর এলাকার মৃত ইয়াদ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে আব্দুলপুর বাজার থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথে আব্দুলপুর কলোনিপাড়ার হান্নানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকবাহী একটি নসিমন (শ্যালো ইঞ্জিন চালিত যান) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!