নরসিংদীর মাধবদীতে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে ভাঙন ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা। এ অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার মাধবদী গরুরহাট থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাধবদী গরুরহাট সিএনজি চালকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং স্থায়ী জলাবদ্ধতার কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং প্রায়ই যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দীর্ঘ সময় যানজটও তৈরি হচ্ছে।
সিএনজি চালকরা বলেন, সড়কটি বর্তমানে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাধবদীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!