নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাগলা এলাকায় নিখোঁজের প্রায় এক মাস পর আশাদ মিয়ার ৬ বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোকের পাশাপাশি রহস্যের সৃষ্টি করেছে।
আজ বুধবার (৬ মে) সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ধানক্ষেতে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন পর হঠাৎ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!