চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমা টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে তারা পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় পড়েছে বলে জানান তারা।
এ সময় বিক্ষোভকারীরা “আমার টাকা ফেরত চাই”, “হেয়ার কাট মানি না”, “আমানত নিয়ে টালবাহানা চলবে না”—এ ধরনের স্লোগান দেন।
প্রবাস ফেরত হেফাজ নামের এক বিক্ষোভকারী বলেন, তিনি ২৫ বছর সৌদি আরবে কষ্ট করে টাকা জমিয়েছেন, কিন্তু এখন নিজের টাকা তুলতে পারছেন না। তিনি পুরো টাকা ফেরতের দাবি জানান।
আন্দোলনকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের জরুরি পদক্ষেপের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় রয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকায় আমানতকারীরা বিক্ষোভ ও ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচিও পালন করেছেন।
এদিকে বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!