কলমাকান্দায় কাঠের তুষের আড়ালে লুকিয়ে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
কলমাকান্দায় কাঠের তুষের আড়ালে লুকিয়ে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।   ছবি: আরটিএনএন

নেত্রকোনার কলমাকান্দায় কাঠের তুষের আড়ালে লুকিয়ে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক নাসির (২৫) ও হেলপার মুনির (২১) কে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুর–রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফা এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, কাঠের তুষের বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। চোরাকারবারিদের ধরতে পুলিশ আগে থেকেই পরিকল্পিত কৌশল গ্রহণ করে অভিযান চালায়। এ সময় চক্রটি কৌশলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

এ ঘটনায় জসীম নামে চক্রের আরও এক সদস্য পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে লেংগুরা–নাজিরপুর–সিধলী রুট ব্যবহার করে চক্রটি চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছিল। বর্তমানে তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেট শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।