চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) ও প্লাস্টিক দানা মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। বুধবার বিকেলে মতলব উত্তর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ৫ সদস্যের একটি দল, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানের সময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত লোকমান ঢালীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে এসব পণ্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুদ করে আসছিল। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। অভিযানের ফলে বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন এলাকাবাসী।
জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!