মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মো. ইমরান বেপারী ওরফে বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে মুন্সিগঞ্জের সদর থানাধীন দক্ষিণ কেওয়ার সাতানিখিল এলাকায় অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেওয়ার সাতানিখিল গ্রামের মো.মিনহাজ বেপারীর অব্যবহৃত অটো গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেন। এসময় সন্দেহভাজন ইমরান বেপারীকে তল্লাশি করলে তার দখলে থাকা একটি রয়্যাল সিগারেটের প্যাকেটের ভেতর থাকা নীল পলিথিনে মোড়ানো ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি দক্ষিণ কেওয়ার সাতানিখিল এলাকার মৃত হারেজ বেপারীর ছেলে। পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।দ্রুত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!