রামেকে হাম উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৪, রামেক, হাম, শিশুর মৃত্যু, হামে মৃত্যু,
রামেকে হাম উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৪।   ছবি: আরটিএনএন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে সর্বমোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৮ জন ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামেরসন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৮ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৯২৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।