খাগড়াছড়ি সদর উপজেলায় তিনদিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের আওতায় টিউফা আইডিয়াল স্কুল যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে গত ০২ থেকে ০৪ মে ২০২৬ তারিখে টিউফা আইডিয়াল স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন, যুব প্রধান, খাগড়াছড়ি ইউনিট। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক আফরোজা আক্তার পপি ও প্রেমা চাকমা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রেড ক্রিসেন্টের ইতিহাস, মানবিক মূল্যবোধ এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণে মোট ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণটি আয়োজন করে টিউফা আইডিয়াল স্কুল যুব রেড ক্রিসেন্ট দল এবং সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!