কুষ্টিয়ার মিরপুর ঈগল চত্বরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
৩ মে রাতে উপজেলার কুশাবাড়ি এলাকা থেকে মিরপুর থানার এসআই রুহুল আজম ও তার ফোর্স তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. খলিলুর রহমান গত (২৩ এপ্রিল ) বুধবার জোহরের নামাজ পড়তে তার ছেলের ব্যবহৃত হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেলটি নিয়ে ঈগল চত্বর বাজারের মসজিদের সামনে তালাবদ্ধ করে নামাজ পড়তে ঢোকেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখেন তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। তাৎক্ষণিক খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি আমলা ইউনিয়নের চরপাড়া এলাকায় সিরাজুলের বসতবাড়ির গোডাউনের সামনে তার চুরি হওয়া মোটরসাইকেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে ঘটনা স্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করলেও চোর চক্র পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ চোর চক্রকে গ্রেপ্তারে অভিযান শুরু করে । তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আসামীদের সনাক্ত করে সর্বশেষ গতরাতে আসামী ফুরিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এছাড়াও মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্ট ভুক্ত ১২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরি ঘটনায় আসামী ফরিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। সে আন্তঃজেলা মোটর সাইকেল চোরের অন্যতম সক্রিয় সদস্য। তার নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তার রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকী আসামীকে সনাক্ত করা হয়েছে। যেকোনো সময় অন্য আসামীদেরকে গ্রেপ্তার করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!