খাগড়াছড়িতে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
খাগড়াছড়িতে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ।   ছবি: আরটিএনএন

খাগড়াছড়িপানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, রবিবার (০৩ মে ) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ারের সামনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আনুমানিক ১টা ২০ মিনিটে উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো. মজনু মিয়ার ওপরও হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল। অভিযোগ রয়েছে, এসএসসি পরীক্ষার্থী মেয়েকে আনতে যাওয়ার পথে মো. জাকির হোসেনের ওপর ১২–১৫ জন হামলাকারী লাঠি, রড ও বাটাম দিয়ে আক্রমণ করে এবং পরে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ভুক্তভোগী মো. জাকির হোসেন জানান, তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।