রামগড় পৌরসভার কালাডেবা বাজারে এমবিবিএস ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রামগড় পৌরসভার কালাডেবা বাজারে এমবিবিএস ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   ছবি: আরটিএনএন

রামগড় পৌরসভার কালাডেবা বাজারে এমবিবিএস ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩ মে ) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কালাডেবা বাজারের ‘সাকিব মেডিকেল হল’ নামের ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসির স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামের ভুয়া ডাক্তার পরিচয়ের বিষয়টি প্রমাণিত হয়।

অভিযোগ অনুযায়ী, তিনি কোনো এমবিবিএস বা সমমানের ডিগ্রি ও বিএমডিসি নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে তিনি “ডাক্তার” পদবি ব্যবহার করতেন, যা রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছিল।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনায় রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং রামগড় থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।