ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে আবারও প্রভাব পড়েছে। নিরাপত্তা জোরদার ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে সীমান্ত এলাকায় চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে, ফলে স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা প্রশাসন পৃথক নির্দেশনায় জানিয়েছে, রোববার (৩ মে) সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ও ভুটান সীমান্ত দিয়ে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে। এর ফলে চ্যাংড়াবান্ধা–বুড়িমারী রুটে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের চিঠির মাধ্যমে বিষয়টি আগে থেকেই জানানো হয়। পরে সিদ্ধান্ত অনুযায়ী ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ সময়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৫ মে থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
তবে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম যেমন পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন এবং যাত্রীসেবা-স্বাভাবিকভাবে চালু রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!