নেত্রকোনার মদন উপজেলায় হাওর থেকে গরু চুরি করে নৌকাযোগে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিমহাটি এলাকার আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া (৩০), একই উপজেলার ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজন হাওর এলাকা থেকে তিনটি গরু চুরি করে নৌকাযোগে পালিয়ে যাচ্ছিল। দুপুরে দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা ভিড়িয়ে গরুগুলো নামানোর সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গরুর সঠিক উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেনি।
এ অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে এবং গরুসহ থানায় নিয়ে যায়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে গরুসহ তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাটির হাওর এলাকা থেকে গরুগুলো চুরির কথা স্বীকার করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তিনটি গরুসহ তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!