হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কথা বলেন।
রবিবার লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমির ধান পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের এই সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা কার্যক্রম চালু করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জেলার কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। তালিকাভুক্তদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে সহায়তা পাবেন। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা এই উদ্যোগের আওতায় আসছে।
আগামী ৬ মে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসচ্ছল পরিবারের মধ্যে জীবিকা সহায়তার উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে দোকানের পণ্য, ভ্যান, গবাদিপশু ও সেলাই মেশিন ছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!