বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মজিবুল শেখ। বক্তারা বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশে সংঘটিত সাংবাদিক হত্যার ঘটনাগুলোর দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদস্য নাব্বির আল নাফিজ, সোহাগ মাহমুদ, মিরাজুল ইসলাম, খন্দকার সোহেল টানু, আতিয়ার রহমান, বিপ্লব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!