মেহেরপুরের গাংনীতে একটি হাতবোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে পলিথিনে মোড়া হাতবোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নদীর ঘাট এলাকায় একটি পলিথিন কাগজের ভেতরে লাল বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে সেটি বোমা সদৃশ মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে কাগজের ভিতরে লাল স্কচটেপে মোড়ানো হাতবোমা বোমা সদৃশ বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিরকুটটি পলিথিনের ভিতরে থাকায় তাতে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারিনি পুলিশ।
গাংনী থানার ওসি আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি হাতবোমা বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!