যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি যশোর শহরের চোপদারপাড়ার বারেকপট্টির মৃত আওয়াল মোল্লার ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বলেছেন, শনিবার (০২ মে) সন্ধ্যায় গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর-মাগুরা সড়কের মনোহরপুর বাজারে অবস্থান নেয় তাদের একটি টিম। যশোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪ ৬৯২১) থামিয়ে তাতে তল্লাশি করে রবিউল ইসলামকে আটক করা হয়।
সে সময় তার কাছ থেকে পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান মদন মোহন সাহা। তিনি বলেন, পরে আটক ব্যক্তির স্বীকারোক্তী অনুযায়ী তাকে সাথে নিয়ে চোপদারপাড়ার বারেক পট্টির বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এই নিয়ে মোট ৬ হাজার ২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!