সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৩ মে) সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপযোগে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!