সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে শহরের আজাদী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি হারুন-অর-রশিদ হারুন, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. হাফিজুর রহমান, খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি আবু তাহের, এনসিপির রাজবাড়ী জেলার যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম সমন্বয়কারী মো. আব্দুল্লাহ এবং বাংলাদেশ যুব মজলিস জেলা শাখার সেক্রেটারি আল-আমীন প্রমুখ।
জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার কমিশনের শপথ গ্রহণের কথা থাকলেও বিএনপি তা গ্রহণ করেনি। তারা নির্বাচনের পর থেকেই জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটে রায় দিলেও সেই রায় উপেক্ষা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করেছিলাম, নির্বাচনের আগে বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তারা তা বাস্তবায়ন করবে। কিন্তু নির্বাচনের পর তারা সংসদে গিয়ে গণভোটের রায় উপেক্ষা করেছে। যদি সংসদে এ বিষয়ে সমাধান না হয়, তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান হবে।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে এ দেশের মানুষ আবারও গণঅভ্যুত্থানের পথে যেতে পারে। সেই আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, গ্যাস, জ্বালানি তেল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর এলাকা ঘুরে রেলগেট হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!