বাংলাদেশের ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জমি সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ে পাবনা প্রেসক্লাবের আবেদন রয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন। আমরা একটি বরাদ্দ দেব। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীও কিছু বরাদ্দ দেবেন, যাতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে,’।
পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (২ মে) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘পাবনা শুধু বাংলাদেশেই নয়, সমগ্র উপমহাদেশে একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিত। এ জেলায় অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, যাদের নিয়ে আমরা গর্বিত।’ সাংবাদিকরাও তাদের মধ্যে অগ্রগণ্য, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘পাবনা আমাদের শিখিয়েছে অধিকার আদায় ও সংগ্রাম করতে। পাবনা ও রাজশাহী যেন একই বৃন্তে দুটি পাতা।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ‘আমরা সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছি। যমুনা সেতু হওয়ার পর পাবনা কিছুটা পিছিয়ে পড়েছে। ভবিষ্যতে নিরাপদ মিষ্টি পানিকে কেন্দ্র করে চ্যালেঞ্জ তৈরি হবে। সে ক্ষেত্রে পদ্মা-যমুনা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা পাবনার ভাগ্য বদলে দিতে পারে,’।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রয়াত সদস্য ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাবেক সভাপতি ও জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান এবং বিশিষ্ট কবি ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
অনুষ্ঠানে বক্তারা পাবনা প্রেসক্লাবের জমি ক্লাবের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, ‘আমি যেমন নাটোরের মেয়ে, তেমনি পাবনারও মেয়ে। সাংবাদিকতা এমন একটি পেশা, যা দেশের জন্য সুনামও আনতে পারে, আবার দুর্নামও বয়ে আনতে পারে।’
তিনি বলেন, ‘আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কিছু অপসাংবাদিকতা দেখা যাচ্ছে, যা উন্নয়নের পথে বাধা। এটি প্রতিরোধে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। সরকারের ভালো কাজগুলো তুলে ধরার পাশাপাশি ভুলগুলোও চিহ্নিত করতে হবে।’
প্রধান বক্তা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পাবনা কৃতি মানুষের জেলা। এ মাটি উর্বর। আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।’
এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যাপক শিবজিত নাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, সহসভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা ও এস এ আসাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আঁখিনূর ইসলাম রেমন ও ইয়াদ আলী মৃধা পাভেল।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, লিজা ও মুক্তা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!