কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্য জোট।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের কলেজ মোড় সংলগ্ন জুলাই স্তম্ভে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ের জুলাই স্তম্ভে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, দাবি আদায়ে আন্দোলন আরও জোরদার করা হবে।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!