লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়া অটোরিকশাচালক কিশোর মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!