রাতের অভিযানে ৪০০ পিস মাদক নিয়ে গ্রেপ্তার ২, সারাদেশ, মাদক, আটক, পুলিশ, মাদক বিরোধী অভিযান,
অভিযানে আটককৃত ২ জন।   ছবি: আরটিএনএন

রাতের বেলা নওগাঁর পোরশা থানার একটি অভিযানে ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ২ মাদক ব্যবসয়ীকে মাদক পরিবহনের একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমানের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (১ মে) রাতে পোরশা থানাধীন সরাইগাছি হতে আড্ডা গামী মহাসড়কের মুশিদপুর পাঁকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করা হয়। চেকপোষ্টে ৯ টা থেকে সাড়ে নয়টার মধ্যে ১টি মোটরসাইকেলে ২জন আরহীকে থামিয়ে তল্লাশি করে মাদক পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। 

আটককৃতদের ১জন মুশিদপুরের বাসিন্দা মৃত রাজেদ রায়ের ছেলে  শ্রী শান্ত রায় (৩০)। অপরজন বাইকলের বাসিন্দা মৃত নিদ্দিক আলীর ছেলে মো. হাসান আলী (২৭)।

চেক পেস্টে তাদেরকে তল্লাশি করার সময় একটি লাল ব্যাগে ৪০০ পিস ট্যাপেন্টোডল চ্যাবলেট যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি ১০০ সিসি ডিস্কভার মোটরসাইকেল যার বর্তমান বাজার মূূল্য ১ লাখ ১০ হাজার টাকা, উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।