নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১লা মে ) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম জেসমিনের দেহ তল্লাশি ও তার বসতঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মোট ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে সাদা পলিথিন ব্যাগে সাদা কাগজে মোড়ানো ১০টি গাঁজার পুঁড়িয়া (মোট ৫০ গ্রাম) এবং গোলাপি পলিথিন ব্যাগে রাখা আরও ৩৫০ গ্রাম গাঁজা রয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
আটক জেসমিন কাশিপুর গ্রামের আরাধন মিয়ার স্ত্রী। তার মাতা মৃত হামেদা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!