খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১ মে) ভোর ৪টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
জানা যায়, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন ওই তিন নেতা। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে তার আগেই ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, “গ্রেপ্তার তিন যুবলীগ নেতা ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা এলাকায় বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। তবে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এসে তারা ধরা পড়েন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!