রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পাংশা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা পৌর সভার পার নারায়নপুর এলাকার হানেফ মন্ডল এর ছেলে মোঃ রেজাউল করিম ও তার ছেলে সাগর ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।