অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি বিশ্ববিদ্যালয়ের সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন।
শুক্রবার (০১ মে) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সিডনি ইউনিভার্সিটি থেকে তাকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে ই-মেইল করা হয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপের অধীনে ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’ বিষয়ে উচ্চতর গবেষণার পর এই ডিগ্রি অর্জন করেন তিনি । এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এবং অসাধারণ ফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন।
একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তার শক্তিশালী অবস্থান রয়েছে। জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন এবং শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও কোর্স কো-অর্ডিনেশনের দায়িত্বও পালন করেছেন।
এ পথচলা সম্পর্কে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি আমার এই গবেষণা সম্পন্ন করতে পেরেছি। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে জনস্বাস্থ্য ও মানবিক সংকট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত সম্মানের।
তিনি আরও জানান, শরণার্থী ও জনস্বাস্থ্য নিয়ে তার এই গবেষণা ভবিষ্যতে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আজীবন কাজ করে যাওয়াই এখন তার লক্ষ্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!