হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গেল ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ২২ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৩ শিশু। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ১০ মাস ও ৫ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
তিনি জানান, ২৫ এপ্রিল নেত্রকোনার কলমাকান্দা থেকে হামের লক্ষণ নিয়ে ১০ মাস বয়সী এক ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল রাতে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় শিশুটির মৃত্যু হয়।
অন্যদিকে, ৩০ এপ্রিল ভোরে জামালপুরের ইসলামপুর থেকে হামের লক্ষণ নিয়ে পাঁচ মাস বয়সী এক মেয়ে শিশু ভর্তি হয়। একই দিন সকালে তারও মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র আরও জানায়, গত ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৯১ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে তিন মাস থেকে ১০ বছর বয়সী শিশু রয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তিন মাস থেকে এক বছর বয়সী শিশুরা।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই হাসপাতালে লোকবল ও যন্ত্রপাতির অভাবে শিশুদের আইসিইউ এখনো চালু করা সম্ভব হয়নি । তবে বর্তমানে বাবল সিপ্যাপই চালানো হচ্ছে চিকিৎসা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!