মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই প্রবাসী ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে ছোট ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দেখিয়ে হত্যার কথা স্বীকার করেন অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে এই ঘটনা ঘটে। নিহত নয়ন ফকির (ছদ্মনাম নাসির) পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন।
ঘটনার পরপরই হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরে ইতালির পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নিহতের এক ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। তিনি প্রথমে লিবিয়ায় যান এবং পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন ফকির দুইটি বিয়ে করেছিলেন এবং সম্প্রতি প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে ছোট ভাই আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছে বলে শুনেছি। বিষয়টি আমাদের জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!