সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য ১ মে সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য ১ মে সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য শুক্রবার (১ মে) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য এই বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এতে তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়ে কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।