কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনে একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের অন্তর্গত একটি জলাশয়ের অগভীর পানিতে বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় রোহিঙ্গা নারীদের সহায়তায় মরদেহটি জলাশয়ের পাড়ে তুলে আনা হয়।
ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানান, মরদেহটির ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারী মরজান (৩৩)। তার স্বামীর নাম হাসেম উল্লাহ এবং পিতা নুর মোহাম্মদ। তার এফসিএন নম্বর ২৮৪৭২৮। তিনি ক্যাম্প-১৯ এর এ/৬ ব্লকের বাসিন্দা ছিলেন।
তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি থানায় নেওয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!