চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় দিকে শহরের শেখপাড়ার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমের সম্পর্কের টানাপোড়েন বা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকার ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে এক ব্যক্তির প্রতি গভীর ভালোবাসার ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি তার সাবেক স্বামীকে উদ্দেশ্য করে লেখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহতের কর্মস্থলের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল জানান, অহনা প্রায় এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সকালে কাজে না আসায় তাকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে জানা যায়, তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সম্প্রতি ওই এলাকায় নতুন ভাড়া বাসায় উঠেছিলেন এবং একাই বসবাস করতেন।
বাড়ির মালিক জানান, প্রায় ১০–১২ দিন আগে তিনি ওই বাসায় ওঠেন। একটি শিশু প্রথমে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বিষয়টি জানালে পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!