সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিজয় তালুকদার ও রথিন্দ্র তালুকদারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। তবে ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি গোপাট দিয়ে ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিজয় তালুকদার ও রথিন্দ্র তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই দিন বেলা ২টার দিকে উপজেলার জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশ করাকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী পৃথক দুই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একই দিনে উপজেলার দুই গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়িয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!