বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার ২১টি, গোয়ালন্দ ঘাট থানার ৭টি, পাংশা মডেল থানার ৭টি, কালুখালী থানার ৮টি ও বালিয়াকান্দি থানায় ৪টি সহ মোট ৪৭টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।
মোবাইল ফোন হস্তান্তরের আগে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে এলআইসি শাখার একটি চৌকস দল মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাবো। মোবাইল পেয়ে পুলিশের প্রতি আস্থা বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!