যশোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোর ঝিকরগাছা থানা।   ছবি: আরটিএনএন

যশোর শহরের বকচর হুশতলা এলাকায় সীমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা জানা যায়।

নিহত সীমা খাতুন বকচর হুশতলা এলাকার রুবেল হোসেনের স্ত্রী এবং এড়েন্দা গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ ঘরের শয়নকক্ষে ওড়না দিয়ে ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে নিহতের ভাই ইদ্রিস হোসেনসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কোতয়ালী মডেল থানায় জানানো হয়।
বর্তমানে মরদেহ স্বামীর বাড়িতেই রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।