মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে মানুষের বাড়িতে ঢুকে পড়ে একটি মাদকবাহী মাইক্রোবাস। এতে ঘরের দেয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস বাড়িতে আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ির মালিক আরশাদ আলী। পরে মাইক্রোবাসটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়।

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মাইক্রোবাসে গাঁজা পাওয়া গেলে স্থানীয়রা চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। ঘটনাস্থল থেকে গাঁজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!