নওগাঁ মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৮
নওগাঁ মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৮।   ছবি: আরটিএনএন

নওগাঁ জেলার ধামইরহাট থানার মাদক বিরোধী অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। মহাদেবপুর থানার গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে দুইজনকে নিয়মিত মাদক মামলায় দেয়া হয়েছে,ও দুজনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। 

অপরদিকে পত্নীতলা থানায় অভিযানে একজন গ্রেপ্তার হয়েছে সেই সাথে ভ্রাম্যমান আদালত তাকে সাজা দিয়েছে। আটকৃত  সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।