দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হলেও বর্তমানে বড় ধরনের কোনো তাৎক্ষণিক হুমকি দেখছে না র্যাব। সংস্থাটি বলছে, অপরাধীরা এমন হামলার সাহস করবে না এবং যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি বলেন, সম্প্রতি একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে যে সতর্কতা জারি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তায় টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খালিদুল হক হাওলাদার বলেন, ‘আমরা যেকোনো থ্রেট গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তবে বর্তমানে এমন কোনো আশঙ্কা দেখছি না। আমরা প্রত্যাশা করি, অপরাধীরা অন্তত এ ধরনের সাহস করবে না।’
সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরা হয়। র্যাব জানায়, সোমবার (২৭ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর ও পল্টনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ অধিনায়ক জানান, অপরাধ দমনে মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিং, চেকপোস্ট এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযানও চলমান রয়েছে।
তিনি বলেন, জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ব্লক রেইডের মাধ্যমে মাদকের প্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি আরও বলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে এবং সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!