কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ২টি জি-৩ (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করেন নৌসদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!