সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত 
সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ।   ছবি: আরটিএনএন

সাবেক তথ্যমন্ত্রী ও মুন্সিগঞ্জ-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য এম শামসুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সফিউদ্দিন মিলনায়তনে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী সাব্বির আহাম্মদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নজরুল হাসান ছোটন। 

এছাড়াও সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা মরহুম এম শামসুল ইসলামের রাজনৈতিক অবদান ও জেলা উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

মোনাজাতে অংশ নেন নাগরিক টিভির জুয়েল রানা, নিউজ ২৪-এর মো: হুমায়ুন, নিউজ ৭১ ডটকমের জাহাঙ্গীর হোসেন এবং বৈশাখী টিভির মো: শরীফ হোসেনসহ উপস্থিত সকলে।