সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীন (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে লক্ষণশ্রী ঈদগাহের পরিবর্তে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় মরহুমের জানাজার নামাজ তেঘরিয়া জামে মসজিদে (হাসন রাজার বাড়ির পাশে) অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেওয়ান শামছুল আবেদীনের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বৈচিত্র্যময়। তিনি সাবেক সিলেট-৩ (বর্তমান সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
এদিকে মরহুমের ছোট ভাই দেওয়ান জয়নুল জাকেরীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় বলেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার বড় ভাই, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন আর আমাদের মাঝে নেই। তিনি শুধু আমাদের পরিবারেরই নন, অসংখ্য মানুষের ভালোবাসার একজন প্রিয় মানুষ ছিলেন। তার সততা, নেতৃত্ব, মানবিকতা এবং মানুষের জন্য নিঃস্বার্থ কাজ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও লেখেন, ‘আজ আমরা হারালাম একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং একজন ছায়াদানকারী মানুষকে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সবার কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!