লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সাথে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও কাজী আতিকুর রহমান স্থানীয় উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মো. রাজু হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারী, পাটোয়ারী হোসেন শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ-সম্পাদক ইকবাল হোসেন শান্ত, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, ওমর ফারুক পাটোয়ারী, কবির হোসেন আপন, জহিরুল ইসলাম, হালিম খান লিটন, রাজন পাটোয়ারী, তপন মজুমদারসহ অনেকে।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!